Page Nav

HIDE

Breaking News:

latest

ধনী হওয়ার দোয়া ও আমল

         ধনী হওয়ার দোয়া ও আমল ধনী হওয়ার দোয়া তারাই পড়বেন, যারা অনেক চেস্টা করেও নিজের ভাগ্য পরিবর্তন করতে পারছেননা। চাকরী ব্যবসা বা অনেক উপা...

 

       ধনী হওয়ার দোয়া ও আমল



ধনী হওয়ার দোয়া তারাই পড়বেন, যারা অনেক চেস্টা করেও নিজের ভাগ্য পরিবর্তন করতে পারছেননা। চাকরী ব্যবসা বা অনেক উপায়ে চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছেন, এখন যেকোন কিছুতে মনোযোগ দিতে ভয় পাচ্ছেন। তারা নিচের দোয়ার আমল করে নিন। মহান আল্লাহ চাহেত আপনি যেকোন উচিলায় ধনী হতে পারবেন।

দ্রুত ধনী হওয়ার আমল

১। নিম্নের আয়াতগুলো লিখে ধারণ করলে সহসা বিয়ে হয়, ভ্রম দূর হয়, মনে স্থিরতা আসে গরীব হলে ধন সম্পদ লাভ হয়।

ولا تمدن عينيك الى ما متعنا به ازوجا منهم زهرة الحيوة الدنيا لتفتنهم فيه ورزق ربك خير و ابقى امر اهلك بالله واصطبر عليها لا نسلك رزقا نحن نرزقك والعاقبة للتقوى

ওয়ালা তামাদ্দূনী আ’ইনাইকা ইলা মা মুতাআ’ন্না বিহী আজওয়াজা মিনহুম জাহরাতাল হায়াতিদ দুনইয়া লা তাফতানিহিম ফিহী ওয়া রিজক্বু রাব্বিকা খাইরুওয়া আবক্বা আমারা আহলাকা বিল্লাহি ওয়াসতাবির আ’লাইহা লা নাসলাকা রিজক্বা নাহনু নারজুক্বুকা ওয়াল আ’ক্বিবাতু লিত্তাক্বওয়া।

অথবা প্রত্যহ ইশার নামাযের পর ১১ বার দূরূদ শরীফ পড়ে ১৪ বার ياوهاب পড়ে পুনরায় ১১ বার দরুদ শরীফ, তারপর ১০০ বার নিন্মের দোয়া পড়বেন। আল্লাহ তাআলা অচিরেই ধন সম্পদের মালিক করে দিতে পারে।

يا وهاب هب لى من نعمة الد نيا والا خرة انك انت الو هاب

ইয়া ওয়াহ্যাবু হাবলী মিন নি’মাতি দূনইয়া ওয়াল আখিরাতি ইন্নাকা আংতাল ওয়াহ্যাব।

অথবা জুমার দিন জুমার নামায বাদ ঐ বিছানায় বসে কেবলামুখি হয়ে, নিন্মের দোয়া ৭৯ বার পড়বেন, দ্রুত ধনী হওয়া যাবে।

اللهم اكفى بحلالك عن حرامك واغننى بفضلك عمن سواك

আল্লাহুম্মাকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনী বিফাদ্বলিকা আম্মান সিওয়াকা।

অথবা চাশত নামায আদায় করে, ১০০ বার ياوهاب ইয়া ওয়াহহাবু সিজদায় পড়বেন। এভাবে কিছুদিন আমল করতে থাকেন, সম্পদশালী হবেন ইনশাআল্লাহ।

অথবা প্রত্যহ ফজর বা ইশা পড়ে ২৯ বার নিচের দোয়া পড়বেন يا باسط الذى بديع السموت والارض يبسط الرزق لمن يشا ء بغير حساب

ইয়া বাসিত্বাল্লাযি বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াবসুতুর লিযকা লিমাইয়াশাউ বিগাইরি হিসাব।

ঋন পরিশোধের দোয়া

ঋন পরিশোধের জন্য প্রত্যেক নামাযের পর ৭ বার এই দোয়া পড়বেন, ইনশাআল্লাহ ঋন পরিশোধ করে আবার সম্পদশালী হতে পারবেন।

اللهم يا غنى يا حميد يامبدى يامعيد يارحيم ياكريم اكفنى بحلالك عن حرامك واغننى بفضلك عمن سواك

আল্লাহুম্মা ইয়া গানিয়্যু ইয়া হামীদূ ইয়া মুবদিউ ইয়া মুয়ীদূ ইয়া রাহিমু ইয়া কারিমুকফিনী বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনী বিফাদ্বলিকা আম্মান সিওয়াকা।

আরো পড়ুন – সায়্যেদুল ইস্তেগফার বাংলায়

অভাব অনটন দূর করার দোয়া ও আমল

অভাব অনটন দূর হওয়ার একটা আমল হলো- ফজর বাদ সূরা ইয়াসিন, জোহর বাদ সূরা নুহ, আছর বাদ সূরা নাবা, মাগরীব বাদ সূরা ওয়াক্বিয়া, ও ইশার নামাজের পর সূরা মুলক নিয়মিত পড়লে ইনশাআল্লাহ অভাব অনটন দূর হবে।

অথবা প্রতিদিন ফজর নামাযের পর নিন্মলিখিত আয়াত ৫০ বার পড়বেন
سلام قولامن رب رحيم
সালামুন ক্বাওলাম্মির রাব্বির রাহিম।

অথবা সুযোগ পেলেই প্রতিদিন এই দোয়াটি পড়বেন, অভাব দূর হয়। খাজা কুতুবউদ্দিন কাকী (রহ) বলেন, সর্বদা এই দোয়া পড়লে রোজগার, ব্যবসা বানিজ্যে উন্নতি ঘটে।
ياداءم العز والبقاء يا ذا الجلال والجود والعطاء يا ودود يا ذا العرش المجيد يا فعال لمايريد
ইয়া দায়ীমাল ইয্যি ওয়াল বাক্বায়ী ইয়া যাল যালালী ওয়াল জুদি ওয়াল আত্বায়ী ইয়া ওয়াদুদু ইয়া যাল আরশিল মাজিদি, ইয়া ফা’আলাল লিমা য়ুরীদ।

ব্যবসায় উন্নতির আমল

টাকা পয়সার অভাব ও ব্যবসায় উন্নতির জন্য নিচের নিয়মে প্রতিদিন ২ রাকাত নামায পড়বেন।
প্রথমত অযু করে বিসমিল্লাহ বলে সামান্য অযুর অবশিষ্ট পানি পান করবেন। এবং আল্লাহু আকবার বলে রাকাত শুরু করবেন, প্রথম রাকাতে সুরা ফাতিহার পর আলাম নাশ রাহলাকা আর দ্বিতীয় রাকাতে সুরা এখলাস (ক্বুল হুয়া আল্লাহ) ৩ বার পড়বেন। সেজদায় তাসবীহ পড়ার পর প্রার্থনা করবেন। ইনশাল্লাহ ঋন দূর হবে, ব্যবসায় উন্নতি হবে, প্রচুর সম্পদের অধিকারী হবেন।

আরো পড়ুন – আয়াতুল কুরসির বাংলা অনুবাদ ও ফজিলত

ধনী হওয়ার দোয়া পড়ে আমল করলে আশাকরি ভালো ফল পাবেন। আরও বেশ গুরুত্বপূর্ণ দোয়া শিখতে দোয়ার ভান্ডার এর সাথেই থাকুন। কোনকিছু বোঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাবেন।

দরিদ্রতা দূর করার দোয়া

রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি প্রতি রাতে সূরা ওয়াক্বিয়াহ তেলাওয়াত করবে তাকে কখনো দারিদ্রতা স্পর্শ করবে না।
(বাইহাকি: শুআবুল ঈমান-২৪৯৮)

সহজে ও ছোট একটি আমল আছে, এটা আমি নিজেও করি বা করার চেষ্টা করি। যা আপনিও পারবেন, প্রতিদিন যখনই অবসর পাবেন তখনই “ইয়া গানিইয়ু ইয়া গানিয়্যু” পড়বেন। কোন হিসাব রাখার প্রয়োজন নাই। বেহিসাব পড়তে থাকুন, ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যেই আপনি ধনী হতে পারবেন।



No comments